ব্রাজিল–আর্জেন্টিনার গ্রুপ কেমন হলো, তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কতটুকু
ব্রাজিল–আর্জেন্টিনার গ্রুপ কেমন হলো, তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কতটুকু

Collected from: prothomalo.com

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র। ১২টি গ্রুপের মধ্যে সম্ভবত বাংলাদেশের বেশির ভাগ ফুটবলপ্রেমীর চোখ সেঁটে থাকবে সি ও জে গ্রুপে। কারণ, সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল আর জে গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার গ্রুপে বাকি দিন প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। স্বাভাবিকভাবেই এই গ্রুপে আর্জেন্টিনাই ফেবারিট।

যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মতে, গ্রুপ পর্বে সহজ ম্যাচ বলে কিছু নেই। কাল ট্রফি হাতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে পা রাখেন স্কালোনি। ড্রয়ের পর বলেছেন, ‘আমরা নিজেদের সর্বোচ্চটা দেব এবং চেষ্টা করব গত বিশ্বকাপে যা করেছি সেটাই করার।’

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে শেষ ৩২ দলের কাতারে। সেখানে যোগ দেবে গ্রুপ পর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দল। গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে শেষ ৩২-এ উঠতে পারলে সেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে এইচ গ্রুপে বিজয়ী কিংবা রানার্সআপ দলের। এইচ গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। অর্থাৎ, এই পর্যায়ে বেশ কঠিন প্রতিপক্ষের মুখোমুখিই হতে হবে আর্জেন্টিনাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে