ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: বিশ্বব্যবস্থার কফিনে কি শেষ পেরেক
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: বিশ্বব্যবস্থার কফিনে কি শেষ পেরেক

Collected from:prothomalo.com

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে সে দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক অপহরণ করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাল বৃহৎ শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। মাদক দমনের নামে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল এলাকায় নানা ধরনের আক্রমণ চালাচ্ছিল।

মাদক বহনের কারণ দেখিয়ে বিভিন্ন সময় দেশটির ৩০টির বেশি নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে, ২টি তেলের ট্যাংকার জব্দ করেছে। একপর্যায়ে সরাসরি হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে অপহরণ করল।

যুক্তরাষ্ট্রের আধিপত্যের ইতিহাসে ভিনদেশে হামলা চালিয়ে সরকারপ্রধানকে অপহরণের ঘটনা বিরল নয়। ভেনেজুয়েলায় হামলার ঠিক ৩৬ বছর আগে যুক্তরাষ্ট্র পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়েগাকে তুলে নিয়ে গিয়েছিল।

তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। যুক্তরাষ্ট্র পানামায় হামলার মতো অন্যায় একটি অপারেশনের নাম দিয়েছিল ‘অপারেশন জাস্ট কজ’।

পানামার প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়েগাকে আটক করার পেছনেও মাদক পাচারকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছিল। নরিয়েগা একসময় যুক্তরাষ্ট্রের বেশ ঘনিষ্ঠ মিত্র ছিলেন। শুধু পানামাতেই নয়, গোটা লাতিন আমেরিকায় মার্কিন স্বার্থ রক্ষায় নরিয়েগার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে