Collected from by: সময় মিডিয়া লিমিটেড

দেশের বিভিন্ন জেলার মতোই রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। নেই সূর্যের দেখা। দেশের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

কুয়াশার কারণে শীত একটু বেশি অনুভূত হচ্ছে বলে জানাচ্ছেন রাজধানীবাসী। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।


পৌষের ২য় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা। রোববার সকাল থেকে আবারও কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। সকালে স্কুল, কলেজ, অফিসগামী অনেকেই পড়েন বিপাকে।


হঠাৎ আবহাওয়ার এমন ছন্দপতনে ছন্দ হারিয়েছে নগরজীবন। বৈরি এ আবহাওয়ার খানিকটা বিপর্যস্ত খেটে খাওয়া সাধারণ মানুষ।

আরও পড়ুন: কুয়াশার কারণে শাহজালালে ফ্লাইট অবতরণ ও উড্ডয়নে বিলম্ব

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা কাটতে সময় লাগবে, যা থাকবে আরও তিন থেকে চার দিন।

গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস
 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে