Collected from by: সময় মিডিয়া লিমিটেড
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আট দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে আট দলের নেতাদের পক্ষ থেকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে।
ওদিকে জামায়াতের নেতৃত্বে জোটে যাওয়া নিয়ে এনসিপিতে বিভক্তি দেখা দিয়েছে। দলের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ বেশ কয়েকজন নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামীসহ আট দল।
আট দল কারা:
নতুন করে যুক্ত হতে পারে যারা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ লেবার পার্টি।




