Collected from by: সময় মিডিয়া লিমিটেড

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ প্রায় ৫০ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা বসিলা ও সংলগ্ন ৬টি চিহ্নিত এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। চাঁন গ্রুপের প্রধান সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ২২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে গ্রেফতার করে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে