আবেদনের যোগ্যতা
–প্রোগ্রামটি সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
–আবেদনকারীদের অবশ্যই স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে; পিএইচডি শিক্ষার্থীরা যোগ্য নন।
–শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, বিজ্ঞান, কাঠামোগত জীববিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান বা পরিবেশবিজ্ঞানসম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত থাকতে হবে।
–কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন পড়াশোনা সম্পন্ন করতে হবে।
–ইন্টার্নশিপ চলাকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকতে হবে।
–ইংরেজিতে দক্ষতা আবশ্যক, তবে জার্মান ভাষা জানলে অগ্রাধিকার থাকবে।
–আবেদনকারীদের অবশ্যই একটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।
সুযোগ-সুবিধা
–সব অংশগ্রহণকারী ৮ সপ্তাহের জন্য অফিশিয়াল ইন্টার্নশিপ কনট্র্যাক্ট পাবেন।
–বেতনসহ ইন্টার্নশিপ প্রোগ্রাম।
–আন্তর্জাতিক শিক্ষার্থীরা পাবেন ১ হাজার ৯০০ ইউরো ভাতা, আর বার্লিন বা পটসডামের শিক্ষার্থীরা পাবেন ১ হাজার ইউরো।
–ভ্রমণব্যয়ের ৭৫ শতাংশ পর্যন্ত (ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ ইউরো এবং নন-ইইউ দেশগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ৮০০ ইউরো) প্রদান করা হবে।
–ইন্টার্নরা আন্তর্জাতিক মানের ল্যাবে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন, সঙ্গে থাকবে সাইট ভিজিট, ওয়ার্কশপ ও এক্সকারশন।
–সবচেয়ে বড় সুবিধা হলো আইইএলটিএস বা টোয়েফলের কোনো প্রয়োজন নেই।
প্রয়োজনীয় কাগজপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
- সর্বোচ্চ দুই পৃষ্ঠার একাডেমিক সিভি
- বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট সার্টিফিকেট
- রেফারেন্স লেটার
- এনরোলমেন্ট ঘোষণাপত্র (বিশ্ববিদ্যালয়ের সিল ও স্বাক্ষরসহ)
- পাসপোর্ট বা আইডি কার্ডের কপি
আবেদনপ্রক্রিয়া
পুরো আবেদনপ্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
১. অফিশিয়াল ওয়েবসাইটে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
২. ফর্ম পূরণ করে সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদন জমাদানের শেষ তারিখ
১৪ ডিসেম্বর ২০২৫।