Collected from by: Jamuna tv
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০শ’ ফুট সড়কে সংবর্ধনা নিয়ে মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে পরে গুলশানের বাসভবনে যাবেন তারেক রহমান।
পরদিন শুক্র ও শনিবারেও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। দুইদিনই রয়েছে একাধিক কর্মসূচি।
শুক্রবার জুমার নামাজের পরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান। সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।
পরদিন শনিবার ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করতে যাবেন নির্বাচন ভবনে এবং জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন পঙ্গু হাসপাতালে।
সেদিন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতেও যাবেন তারেক রহমান।




