Collected From : Prothomalo.com
এনক্রিপশন বা তথ্য সুরক্ষার স্তর ভেদ করে ব্যবহারকারী ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের কথোপকথনের বিষয় অনুমান করা সম্ভব। এমন এক নতুন সাইবার হুমকির তথ্য প্রকাশ করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নতুন সাইড চ্যানেল আক্রমণের নাম ‘হুইস্পার লিক’। এটি স্ট্রিমিংভিত্তিক ল্যাংগুয়েজ মডেলের এনক্রিপ্টেড ট্রাফিক বিশ্লেষণ করে কথোপকথনের বিষয় শনাক্ত করতে পারে।
মাইক্রোসফটের নিরাপত্তা গবেষকদের মতে, কোনো সাইবার হামলাকারী যদি ব্যবহারকারী ও ল্যাংগুয়েজ মডেলের মধ্যে এনক্রিপ্টেড যোগাযোগ পর্যবেক্ষণ করতে সক্ষম হয় তাহলে সে বুঝে ফেলতে পারে, ব্যবহারকারীর প্রশ্ন বা বার্তা কোনো নির্দিষ্ট সংবেদনশীল বিষয়ের সঙ্গে সম্পর্কিত কি না।




