রোনালদোর যে রেকর্ড কেড়ে নিতে যাচ্ছেন এমবাপ্পে
রোনালদোর যে রেকর্ড কেড়ে নিতে যাচ্ছেন এমবাপ্পে

Collected from: prothomalo.com

‘আমি রিয়াল মাদ্রিদে যেতে চাই’—পিএসজিতে থাকার সময় সরাসরিই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত প্রিয় ক্লাবে ঠিকই যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। আর মাদ্রিদে গিয়ে দুই মৌসুম কাটানোর আগেই প্রিয় খেলোয়াড়ের গোলের রেকর্ড ভাঙার খুব কাছে চলে গেছেন এমবাপ্পে।

এমবাপ্পের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদো। শৈশবে যাঁর পোস্টার লাগিয়েছিলেন ঘরের দেয়ালে, সেই পর্তুগিজ তারকার বড় এক রেকর্ডই কেড়ে নিতে যাচ্ছেন এমবাপ্পে। রেকর্ডটা রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল করার। রিয়াল কোচ জাবি আলোনসোও মনে করেন, রেকর্ডটা হয়েই যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে