নির্বাচনী জনসংযোগ শেষে জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপির সালাহউদ্দিন
নির্বাচনী জনসংযোগ শেষে জামায়াত প্রার্থীর বাড়িতে বিএনপির সালাহউদ্দিন

Collected from: prothomalo.com

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন। দলীয় প্রার্থী ঘোষণার পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করেন তিনি। দিনভর চকরিয়ার খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে জনসংযোগ করে রাতে একই আসনে জামায়াতের দলীয় প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে যান তিনি।

জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায়। সেখানে গিয়ে জামায়াত প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন সালাহউদ্দিন। এ সময় সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে