Collected From : Prothomalo.com

জনপ্রিয় বার্তা বিনিময় মাধ্যম হোয়াটসঅ্যাপ এবার প্রথমবারের মতো চালু করেছে অ্যাপল ওয়াচের জন্য স্বতন্ত্র বা স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ। নতুন এই সংস্করণে ব্যবহারকারীরা আর আইফোনের ওপর নির্ভর না করে সরাসরি অ্যাপল ওয়াচ থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এর ফলে ঘড়ি থেকেই চ্যাট দেখা, বার্তার উত্তর দেওয়া, ভয়েস মেসেজ পাঠানো ও কলের ব্যবস্থাপনা এখন আরও সহজ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এই সংস্করণে যুক্ত হয়েছে ভয়েস মেসেজ রেকর্ড ও পাঠানোর সুবিধা, কলের পূর্ণাঙ্গ নোটিফিকেশন দেখা, বড় আকারের বার্তা পড়া, ইমোজি রিঅ্যাকশন পাঠানো এবং ছবি ও স্টিকার আরও স্পষ্টভাবে দেখার সুযোগ। এসব পরিবর্তনের ফলে অ্যাপল ওয়াচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা এখন অনেকটাই অ্যাপলের নিজস্ব মেসেজিং অ্যাপের সমপর্যায়ে পৌঁছেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে